প্রিন্ট এর তারিখঃ Jul 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 24, 2026 ইং
চন্দনাইশ বরমা ইউনিয়নে বন্যাদূর্গতদের মাঝে রোকন চৌধুরী সিআইপির ত্রাণ বিতরণ

মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্রগ্ৰাম) প্রতিনিধি
চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত, দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন পশ্চিম চরবরমা আলহাজ্ব আবদুর রহীম ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়রাম্যান ওবাইদুল হক রোকন চৌধুরী নিজ তহবিল থেকে ২২ ও ২৩ জুলাই বুধবার ও বৃহষ্পতিবার চরবরমা, বরমা, বাতাজুরী, মাইগাতা, সেবন্দী, বাইনজুরী, আড়ালিয়া, রাউলিবাগ, ধামাইরকুলসহ পুরো বরমা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ও নিম্ন আয়ের মানুষদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন আবদুর রহীম চৌধুরী ফাউন্ডেশনের চেয়রাম্যানের আলহাজ্ব ওবাইদুল হক রোকন চৌধুরী সিআইপি। এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এম এ হাশেম রাজু, বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সিরাজুল ইসলাম সওদাগর, গাছবাড়ীয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আবদুর রউফ, কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি মোরশেদুল আলম, বিএনপি নেতা মুন্সি মিয়া, কামাল উদ্দীন তালুকদার, সেলিম উদ্দিন, ইউপি মেম্বার আনিসুর রহমান চৌধুরী, মোহাম্মদ খোকন চৌধুরী, মোজাম্মেল খান, আবদুর রহমান প্রমুখ।
ত্রাণবিতরণ কালে আলহাজ্ব মো. ওবাইদুল হক রোকন চৌধুরী (সিআইপি) বলেন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রত্যেককে প্রতিবেশীর প্রতি দায়িত্বশীল হওয়া উচিৎ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট